Friday, January 1, 2021

অনলাইন ফিতনাহ


বানসার ম্যাডামের কাছে পড়তে বসছি। হঠাৎ বেজে উঠে তার ফোনটা। ঘটনার আকস্মিকতায় চোখ গেল আমারো - আংকেলের (ম্যাডামের স্বামী) ছবি ভাসছে। সাথে সাথে চোখ সড়িয়ে ফেললাম, মেজাজটা খারাপ হয়ে গেল কিন্তু কিছু বললাম না।

একটুপর রুমে আম্মু আসলো। ম্যাডামের সাথে কথা বলার সময় ফোনটা আবারো বেজে উঠে। এবার আম্মুও খেয়াল করলো জিনিষটা। ..... ম্যাডাম কথা শেষ করলেন।

- আপনার স্বামী? __ আম্মুর প্রশ্ন।

- জ্বী।

- আমি যে দেখে ফেললাম? কেন ছবি দিয়ে রাখছেন?

- উনি কল করবেন আর আমি তাকে দেখব, আমাদের মহববত বৃদ্ধি পাবে।

আমি মনে মনে ভাবতেছি .... ও মা! টুরু লাভ!

পরে তাকে বিষয়টা সুন্দর করে বুঝিয়ে দেয়া হয়েছে :

দেখেন, আপনি আপনার স্বামীকে অবশ্যই দেখবেন। কিন্ত তিনি তো আমাদের জন্য ননমাহরাম। এখন যা ঘটল এটার জন্য দায়ী কে? যখনই আপনার ফোনের রিং বাজবে সামনের যে কারো চোখ পরতেই পারে। কিন্তু আপনি কিন আপনার স্বামীর ছবি সবাইকে দেখাচ্ছেন? যে কেঊ ফেতনায় পরে যেতে পারে।"

ম্যাডাম বিষয়টা বুঝতে পেরেছেন, ওয়াদা করেছেন ভবিষ্যৎে আর এমনটি করবেননা।

আলহামদুলিল্লাহ
_______________________________

আমাদের মধ্যে এমন অনেক ভাইবোনই আছেন যারা মোটামুটি প্র্যাকটিসিং মুসলিম-মুসলিমাহ। কিন্তু এই জায়গাটায় অনেকেই ফেসে যাচ্ছেন।

🔴 প্রথম কথা:

একেবারে প্রয়োজন না হলে আপনি কেন ছবি তুলবেন? আপনি প্রয়োজন ছাড়া কাজ করে যাস্ট টাইম ওয়েস্ট করতেছেন। মনে রাখবেন, একদিন আল্লাহর কাছে জীবনের প্রতিটা মুহূর্তের জবাব দিতে হবে।

🔴 দ্বিতীয়ত :

একটু চিন্তা করুন, আপনি যেই ছবিটা তুললেন, অনলাইনে আপলোড দিলেন, এটা কেন দিলেন? এ কাজটা কেন করলেন?? .... আপনি কি দেখতে সুন্দর? নাকি স্পেশাল মুহূর্ত ক্যামেরাবন্দী করে স্মৃতির অ্যালবাম গড়তে চান?? কোনটা??

মনে রাখবেন, আপনি যদি নিজের সৌন্দর্য প্রকাশ করতেই ছবি আপলোড দেন তাহলে এটাতে আপনার কোনো গুণ নেই কোনো কৃতিত্ব নেই। কারন আপনাকে সৃষ্টি করেছেন মহন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা।

আর স্পেশাল মোমেন্ট? - ঐযে, টাইম ওয়েস্টের ব্যপারটা। কি দরকার শুধু শুধু নিজের হিরো মার্কা, চোখ-মুখ বাকানো ছবি আপলোড দেয়ার? এগুলো না করে আল্লাহর যিকির করুন আর ভাল ভাল দ্বীনি পোস্ট দেন - লাভবান হবেন।

মহান আল্লাহ তাআলা পবিত্র কুরআনুল কারীমে মুমিনদের সম্পর্কে বলছেন :

" আর যারা অনর্থক কথাকর্ম থেকে বিমুখ " [ সূরা আল মুমিনুন - ৩ ]

🔴 তৃতীয়ত :

আচ্ছা মেনে নিলাম, আপনি নিজের ছবি/সেলফি না আপলোড দিয়ে থাকতে পারবেননা। ঠিক আছে, কিন্তু অন্যকে নিজের ছবি কেন দেখাবেন? দেখার সুযোগ রেখে দিবেন কেন??

আপনার যদি এতই দেখাতে ইচ্ছা করে তো প্লিয, ছবিগুলো পাবলিক করে রাখবেননা।

🔴 চতুর্থ কথা :

আপনার ছবি দেখে কোনো ছেলে/মেয়ে ফিতনায় পরে যাচ্ছে তা আপনি জানেন? প্রিয় ভাই বোনেরা! আপনারা শয়তানের জাল বুঝতে পারছেননা। শয়তান আপনাদের মনে উস্কানি দেয়, " My life My rule , .... আমার ছবি আমি দেবো অন্য কেউ দেখে কেন? সে তাকায় কেন? .... আরে আমার ফ্রেন্ড লিস্টে তো এমন কেউ নাই যে আমাকে দেখে ক্রাশ খাবে! .... আমি এত সুন্দর না যে আমাকে দেখেই কেউ ফিতনায় পরবে .... ব্লা .... ব্লা ..... .......

আস্তাগফিরুল্লহ! দয়া করে কেউ এ বিষয়গুলো এতটা ইযিলি নিবেননা। আপনারা জানেন কি? আপনাদের ছবিই কোনো ছেলে/ মেয়ের অন্তরের যিনাহ এর কারন?

🔴 প্রিয় বোন!
চোখে কাজল মেখে, মাথায় বাধাকপির মত কাপড় তুলে, নানান গহনা জড়িয়ে আর রং বেরং এর খিমার পরে ছবি তুলে আপলোড করলেই পর্দা রক্ষা হয়না।

" নারীরা যেন তাদের সৌন্দর্য প্রদর্শন না করে ..... " ( সূরা আল আহযাব ৩৩ )

নারীকে তার সৌন্দর্য গোপন করতে বলা হয়েছে, ছবি তুলে আপলোড দিতে কয়নাই!!

হায়! সেইসব বোনেরা যদি জানত .... কত কত যুবকেরা মনের কল্পনায় তাদের ধর্ষন করে .....

লা হাওলা ওয়ালা কুওয়্যাতা ইল্লা বিল্লাহ

আমি আন্তরিক ভাবে দুঃখিত আমার ভাষার জন্য। কিন্তু বিশ্বাস করুন, এইটাই বাস্তবতা।

🔴 মুমিন ভাইয়েরা!
আপনারা আপনাদের যেকোনো ছবি আপলোড দেয়া থেকে বিরত থাকুন আর যদি দেন, তাহলে প্লিয! তা পাবলিক করে রাখবেননা।

কারন আমরাও প্রয়োজনে নিউযফিডে আসি। সেক্ষেত্রে আমাদির জন্য দৃষ্টির হেফাজত করা কষ্টকর হয়ে পরে।

পবিত্র কুরআনে ইরশাদ হচ্ছে :

" আর মুমিন নারীদের বল, যেন তারা তাদের দৃষ্টি সংযত রাখে .... " ( সূরা নূর : ৩১ )

________________________________

🔴 অনলাইনে পিক দিয়ে আরো ভয়াবহ দুটি ফিতনা সংঘটিত হতে পারে। পোস্ট মাশাআল্লহ! অনেক বড় হয়ে যাওয়াতে আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দিচ্ছি, সচেতন মুসলিম ভাঈ বোনেরা পড়ে নিবেন!

আল্লাহ তাআলা সবাইকে মাফ করুক।

আমরা সবাই পাপী। সর্বোত্তম সেই, যে তাওবাহ করে।

🔴 তাই, সবাই সবার প্রোফাইল পিক, কভার ফটো, নিউযফিডে আপলোডকৃত নিজের সমস্ত ছবি, পর্দা/বেপর্দা নারীর ছবি আজই সড়িয়ে ফেলি।

জাঝাকুমুল্লহু খইর

TAWBAH .....
The way to the JANNAH ...

No comments:

Post a Comment

মহিলাদের মসজিদে গমন : একটি পর্যালোচনা

জমহুর আলিমগণ একমত যে, মহিলাদের মসজিদে সালাত আদায় করা অপেক্ষা ঘরে সালাত আদায় করা উত্তম। এ ব্যপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে । এ...