মসজিদে সালাত রত অবস্থায় অথবা জায়নামাজের উপরে অথবা কোরআন সামনে রেখে মৃত্যুবরণ করাই শুধু উত্তম মৃত্যু নয়!
.
প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানায় মৃত্যুবরণ করেছেন, আবু বকর সিদ্দীক রাদিয়াল্লাহু আনহু অনুরূপ বিছানায় মৃত্যুবরণ করেছেন।
.
.
***
উত্তম মৃত্যু হচ্ছে:
উত্তম মৃত্যু হচ্ছে:
________________
.
১) প্রকৃত ইসলাম নিয়ে মৃত্যুবরণ করা।
২) মুনাফেকী থেকে মুক্ত থাকা অবস্থায় মৃত্যুবরণ করা।
৩) এমন অবস্থায় মৃত্যুবরণ করা যে কোন মুসলিমের প্রতি হিংসা, বিদ্বেষ, ও ঘৃণা নেই।
৪) এমন অবস্থায় মৃত্যুবরণ করা যে আপনি কারো অধিকার নষ্ট করেননি, কারো প্রতি কোন প্রকার যুলুম করেননি।
৫) এমন মৃত্যু লাভ করা যে, আপনার মৃত্যুতে সৃষ্টিকূল ব্যথিত হবে, আপনার জায়নামাজ ও মুসহাফ আপনাকে মিস করবে।
*** রাসূল সাললেল্লাহু আলাই ওয়া সাল্লাম যেই দোয়াটি বেশি বেশি পড়তেন।
اللَّهُمَّ يَا مُقَلِّبَ الْقُلُوبِ ثَبِّتْ قَلْبِيْ عَلَى دِيْنِك
(আল্লাহুমা,মুক্বাল্লিবাল ক্বুলুব, ছাব্বিত ক্বলবী আ'লা দ্বীনিক)
অর্থ:- হে আল্লাহ ! হে হৃদয়ের পরিবর্তন কারী ! আপনি আমার হৃদয়-কে আপনার দ্বীনের উপর প্রতিষ্ঠিত রাখুন।
[তিরমিযী:২১৪০]
.
______________________

No comments:
Post a Comment