Monday, December 28, 2020

বাতের ব্যাথার শারঈ চিকিৎসা


•একটানা বসে কম্পিউটারে কাজ করছেন। চেয়ার ছেড়ে উঠতে গেলেই মেরুদন্ড বেয়ে যেন বিদ্যুতের ঝলক লেগে যায়। বসা থেকে উঠে দাঁড়িয়ে পা-টা মাটিতে ফেলতেই টনটনিয়ে উঠে ব্যথা। হাঁটুর এই অসহ্য যন্ত্রণা হাঁটাচলা করতে বড় সমস্যা তৈরি করেছে।

বাতের ব্যাথা খুবই পরিচিত একটা রোগ। ইদানিং অনেকেই বাতের ব্যথায় ভুগছেন। উঠতে-বসতে এই বাতের ব্যাথার সম্মুখীন হতে হয়। বিশেষ করে ৩০ বছরের উর্ধ্বে যারা রয়েছেন তাদের মাঝে এটা বেশি দেখা যায়।

পায়ের মাঝে এই রোগ বেশ উল্লেখযোগ্য। এই ব্যথা থেকে মুক্তি পেতে অনেকেই বিভিন্ন ট্রিটমেন্ট নিয়ে থাকে। ডাক্তারের শরণাপন্ন হয়ে বিভিন্ন ঔষধ সেবন করে। আবার অনেকে ঘরোয়া পদ্ধতিতে নিজে নিজেই অনেক ট্রিটমেন্ট নিয়ে থাকে। এতে অনেকেই এই ব্যথা থেকে মুক্তি লাভ করে; আবার অনেকেই এই ব্যথায় ভুগতে থাকে।

অনেকেই জানতে চায়—বাতের ব্যথা থেকে মুক্তি পাওয়ার শারঈ কোন ট্রিটমেন্ট আছে কিনা! রাসুল (সা:) এ ব্যাপারে কোনো দিকনির্দেশনা দিয়ে গেছেন কিনা। হাদিসের আলোকে এর কোন চিকিৎসা আছে কি না।

আমি বলব,'হ্যাঁ, অবশ্যই আছে। এ রোগের ঔষধ হচ্ছে—মেহেদী পাতা। কেননা রাসুল (সা:) বিভিন্ন ক্ষেত্রে মেহেদী পাতা ব্যবহার করতে বলেছেন। আসুন দেখি এই ব্যাপারে হাদিস কী বলে......

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর খাদেম সালমা (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, কেউ মাথাব্যথার অভিযোগ নিয়ে (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিকট এলে তিনি তাকে বলতেনঃ রক্তমোক্ষণ করাও। আর পায়ের ব্যথার অভিযোগের ক্ষেত্রে বলতেন : মেহেদী পাতার রস লাগাও। (সুনানে আবু দাউদ- ৩৮৫৮ )

অর্থাৎ কেউ যদি রাসুল (সা:) কে পা ব্যথার কথা জানাত; তখন তিনি এর জন্য মেহেদি পাতার রস সাজেস্ট করতেন। আর তাছাড়া অনেক ডাক্তারই বাতের ব্যথা এবং ক্ষেত্রে মেহেদির রস সাজেস্টে করে থাকেন। আর এই সমস্যার কারণে মেহেদি পাতার রস ভালো পারফর্মও করে।

বিশেষজ্ঞদের মতে, মেহেদির পাতা দেখতে সবুজ কিন্তু বাটলে তা লাল রং ধারণ করে। ইহা প্রকৃতির এক অনবদ্য দান। মেহেদী গাছে রয়েছে এন্টি ফাঙাল, এন্টি মাইক্রোবিয়াল, এন্টিব্যাকটেরিয়াল, এন্টিইনফ্লেমেটরী, কুলিং, হিলিং ও সিডেটিভসহ অনেক গুণ। এ পাতা সারা শরীরে ব্যথা ও জ্বালা দূর করতে সহায়তা করে।

মেহেদি পাতার রস ব্যবহারের নিয়ম হচ্ছে....

* বাত এবং বাতজনিত সব রকম ব্যথা দূর করতে মেহেদি পাতার রস ব্যথার স্থানে ম্যাসাজ করে লাগিয়ে নিন। ভাল ফল পেতে এটি প্রতিদিন এক থেকে দুই মাস করুন।

এছাড়া রোগীকে প্রচুর পানি খেতে হবে, নিয়মিত ব্যায়াম করতে হবে, সুষম খাবার ব্যবহার করার সঙ্গে সঙ্গে শরীরের ওজন ঠিক রাখতে হবে। আর তার পাশাপাশি এই ট্রিটমেন্টটা চালিয়ে যেতে হবে । ইনশা'আল্লাহ ভাল ফলাফল পাবেন। তবে হ্যাঁ, এর পাশাপাশি ডাক্তারি ট্রিটমেন্টেও নিতে হবে।

অনেকে হয়তো ভাবতে পারেন—হাদিসে পায়ের ব্যথার দ্বারা অন্য কিছুও তো হতে পারে। বাতের ব্যথায় বা কেন হবে? আমি বলব—এ হাদীস দ্বারা বাতের ব্যাথার প্রতিই ইঙ্গিত করা হয়েছে। কেননা পারে সাধারণত বাতের ব্যাথাই হয়ে থাকে। আর তাছাড়া ডাক্তারদের থিউরি এটাই যে,মেহেদি পাতার রস ব্যবহারের মাধ্যমে বাতের ব্যাথা সেরে যায়। সুতরাং এখানে কোনো ধরনের দ্বিমত থাকতে পারে না।

|| শারঈ ট্রিটমেন্ট ||
লেখক- মাহমুদ বিন নূর

No comments:

Post a Comment

মহিলাদের মসজিদে গমন : একটি পর্যালোচনা

জমহুর আলিমগণ একমত যে, মহিলাদের মসজিদে সালাত আদায় করা অপেক্ষা ঘরে সালাত আদায় করা উত্তম। এ ব্যপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে । এ...