Monday, December 7, 2020

জান্নাতি ব্যক্তির আমল


জান্নাতি ব্যক্তির আমল :

১. বিনয়ী, নম্র হওয়া, একগুয়েমি না করা। 

২. আল্লাহর ভয়ে গুনাহ থেকে বিরত থাকা।

৩. রাত জেগে আল্লাহর ইবাদত করা। 

৪. ভিক্ষুক, অভাবীদের দান করা। 

৫. আল্লাহর কাছে ইস্তেগফার করা। 

৬. বিপদ-আপদে ধৈর্য্য ধারণ করা। 

৭. সত্য কথা বলা, তওহীদের উপর অটল থাকা। 

৮. আল্লাহর অনুগত থাকা, অবাধ্য না হওয়া।

৯. সুদিনে-দুর্দিনে সর্বাবস্থায় দান করা।

১০. রাগ নিয়ন্ত্রণ করা। 

১১. মনোযোগের সহিত সলাত আদায় করা। 

১২. লজ্জাস্হানের হেফাজত করা। 

১৩. মানুষকে ক্ষমা করা। কেউ ক্ষমা চাইলে এটা না বলা যে - আমি ক্ষমা করব না। 

১৪. আমানতদারীতা ও অঙ্গীকার রক্ষা করা। 

১৫. অনর্থক কথা, কাজ থেকে বিরত থাকা যা দুনিয়া ও আখিরাতের জন্য অকল্যাণকর। 
.
========
|| জান্নাতি ব্যক্তির আমল ||
মূল : শায়খ আহমাদুল্লাহ
শ্রুতিলিখন : জি.এম.নেওয়াজ আরিফ

No comments:

Post a Comment

মহিলাদের মসজিদে গমন : একটি পর্যালোচনা

জমহুর আলিমগণ একমত যে, মহিলাদের মসজিদে সালাত আদায় করা অপেক্ষা ঘরে সালাত আদায় করা উত্তম। এ ব্যপারে বেশ কয়েকটি হাদিস বর্ণিত হয়েছে সহিহ সনদে । এ...